মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

চকরিয়ায় ডা. শম্ভুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি চিকিৎসাসেবা উদ্বোধন করলেন এমপি জাফর

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের গরীবের চিকিৎসক হিসেবে খ্যাতি পাওয়া প্রয়াত ডা. শম্ভু দে এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২১ জুন) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শহরের ওশান সিটি মার্কেটের দ্বিতীয় তলাস্থ নিজ চেম্বারে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেবা চলমান ছিল। এদিন পাঁচ শতাধিক বিপন্ন রোগী ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রয়োজনীয় অষুধপত্রাদিসহ।
সকালে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। চিকিৎসাসেবা ক্যাম্প পরিদর্শন করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, প্রয়াত শ¤ু¢ দে’র সহধর্মীনি স্কুলশিক্ষিকা রূপালী রাণী দে, ছোটভাই বাবুল দেব বর্মন, বড়পুত্র সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস ডাক্তার দিপন তুষার দে, ছোট সন্তান ব্যারিষ্টার পড়ুয়া শিপন তানসেন দে, ভাতিজা শিমুল দে উজ্জ্বলসহ পরিবার সদস্যরা।
প্রয়াত ডা. শম্ভু দে’র পুত্র সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস ডাক্তার দিপন তুষার দে, অর্থোপেডিক সার্জন ডা. সুজন ত্রিপুরা ও ডা. কাজী মো. কেফায়েত উল্লাহ এই চিকিৎসা সেবা প্রদান করেন আগত বিপন্ন রোগীদের। এ সময় ব্লাড গ্রুপিং, ডিজিটাল এক্সরে, ফিজিওথেরাপী, সার্জিক্যাল সামগ্রী প্রদান, প্লাস্টারসহ সবকিছু ফ্রিতে করানো হয়।

শেয়ার করুন