২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় চোখে মরিচের গুড়া ছিটিয়ে ছিনতাইয়ের শিকার মহিলা কাউন্সিলর: নগদ টাকা, স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া 

কক্সবাজারের চকরিয়ায় চোখে মরিচের গুড়া ছিটিয়ে ফারহানা ইয়াছমিন ফোরকান (৩৫) নামে এক নারী কাউন্সিলরকে পিটিয়ে আহত করে নগদ টাকা, মোবাইল সেটও হাতের স্বর্ণের চুড়ি লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সরকারি ভর্তি করেন। রোববার (২১ মে( রাত পৌনে ১২টার দিকে চকরিয়া পৌরসভার পালাকাটা আকবরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফারহানা ইয়াছমিন ফোরকান চকরিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও চকরিয়া পৌরসভা মহিলা আওয়ামীলীগের আহবায়ক।
এ ঘটনায় তিনজনকে আসামী করে গতকাল সোমবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আহত কাউন্সিলর ফারহানা ইয়াছমিন বলেন, রোববার রাতে দলীয় বৈঠক শেষে চকরিয়া পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলমের চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় পথে পালাকাটা
আকবরিয়া পাড়া এলাকায় পৌছলে একদল দূর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে চোখে মরিচের
গুড়া ছিটিয়ে মারেন।
নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান বলেন, মরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পরপর আমি চোখে কিছু দেখতে না পেয়ে যন্ত্রনায় ছটফট করছিলাম। এসময় দূর্বৃত্তরা আমার ব্যাগে থাকা নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, মোবাইল
সেট ও স্বর্ণালংকার এবং একটি বিচারের খালী স্ট্যাম্প ছিনিয়ে নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় একটি শালিস বিচার পক্ষে না যাওয়ায় সম্ভবত দুবৃর্ত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পৌরসভার নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকানের মরিচের গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।