২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী অপহৃত, সন্ধান মেলেনি ৩দিনেও

অপহরণচকরিয়ায় আফরিন খন্দকার প্রিয়া (১২) নামে ৪র্থ শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রী প্রিয়া চকরিয়া পৌর সভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী এলাকার আবু ছিদ্দিকের মেয়ে ও চকরিয়া প্রদীপালয় বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। গত ১১নভেম্বর রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজির পর কোথাও না পেয়ে ছাত্রীর মা জনুয়ারা বেগম বাদী হয়ে গতকাল ১৩নভেম্বর থানায় সাধারণ ডায়েরী (নং আর ১০৯৮) দায়ের করেন।

অপহৃতের মা জনুয়ারা বেগম জানান, তার স্কুল পড়–য়া মেয়ে আফরিন খন্দকার প্রিয়া তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ১১নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি হতে বের হয়। কিন্তু গভীর রাত পযর্ন্ত বাড়িতে না ফেরায় মেয়ের খোজে বের হন পরিবারের সদস্যরা। পরদিন সকাল ১০টায় সংবাদ পান তার স্কুল পড়–য়া মেয়েকে ১১নভেম্বর রাত ১১টার দিকে অজ্ঞাত পরিচয়ের ২জন মহিলা মেয়েকে একটি গাড়ীতে তোলে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়। এমনকি ওই মহিলারা একটি দোকান থেকে ০১৭৪৬২৪৪৮০৮ নাম্বারে বিকাশের দোকান থেকে টাকাও উত্তোলন করে।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।