২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় কৃষি ঋণ মেলায় দুই শতাধিক কৃষককে কোটি টাকার ঋণ বিতরণ

কক্সবাজারের চকরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কৃষি ঋণ মেলা-২০১৬। একদিনের এই মেলায় রাষ্ট্রায়াত্ত ও তফসিলিভুক্ত প্রায় ২০টি ব্যাংক অংশ নিয়ে আলাদা আলাদা স্টল দেয়। মেলায় উপজেলার প্রায় দুই শতাধিক কৃষককে বিতরণ করা হয় কোটি টাকার কৃষি ঋণ।

বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার পুরাতন বিমানবন্দরস্থ বিজয় মঞ্চে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্ট্রবেরী, আলু, মরিচ, নার্সারী, ধান, মৎস্য, শীতকালীন সবজিসহ বিভিন্ন ক্যাটাগরীতে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার করে প্রায় কোটি টাকার কৃষি ঋণ পান এসব কৃষক।

কৃষি ঋণ মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক অসীম কুমার চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু প্রমূখ।

কৃষি ঋণ মেলায় স্টল দেন কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিআরডিবি প্রভৃতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।