মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় আন্তজেলা মাদক ব্যবসী ইয়াবা ধলু গ্রেফতার

শেয়ার করুন

chakaria-pic-24-11-161আন্তজেলা ইয়াবা ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য কামাল উদ্দিন (৪০) প্রকাশ ইয়াবা ধলুকে ৩ বস্তা বাংলামদসহ ২জন মাদক ব্যবসায়ীকে আজ ২৪ নভেম্বর বিকেলে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক স¤্রাট ও ইয়াবা ধলু চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মৌলভীরকুম বিনামারা এলাকার মোহাম্মদ শফির পুত্র বলে নিশ্চিত করেছে চকরিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ইয়াবা ধলুর অপর সহযোগী পৃর্ব বড় ভেওলা ইউনিয়নের শমশু মিয়ার বাজর এলাকার ফরুক আহমাদের পুত্র।

চকরিয়া থানা পুলিশ সুত্রে জানা গেছে, আজিজনগর থেকে ইয়াবা ধলু তার এক সহযোগীসহ ৩ বস্তা বাংলামদ নিয়ে গাড়িতে করে মৌলভীরকুম এলাকার মাদক আস্তানায় যাওয়ার পথে মাতামুহুরী ব্রীজ পার হওয়ার সময় গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি শক্তিশালী দল ওই এলাকায় অভিযানে চালায়। পুলিশ মাতামুহুরী ব্রীজ এলাকা থেকে ৩ বস্তা বাংলামদসহ কামাল উদ্দিন (৪০) প্রকাশ ইয়াবা ধলু ও জাহেদ উদ্দন (৪৩) কে গ্রেফতার করে চকরিয়া থানায় নিয়ে আসে।

মৌলভীরকুম এলাকাবাসী জানান, আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে ইয়াবা ধলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে এলাকার শান্তিপ্রিয় পরিবেশকে অশান্ত করে তুলেছে। স্থানীয় যুব সমাজের হাতে মরণ নেশা ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাজাঁসহ বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি করে আসলে ভয়ে কেউ তার প্রতিবাদ করতে পারতো না।

আজ ২৪ নভেম্বর বিকাল ২টার দিকে চকরিয় থানার ওসি জহিরুল ইসলাম খানের নির্দেশে এস আই মহীর খান ও এস আই দেবব্রত এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন