মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় আটদিন ধরে হদিস মিলছেনা মানসিক ভারসাম্যহীন যুবকের, সন্ধান পেতে মায়ের আকুতি

শেয়ার করুন

chakaria-pic-01-12-2016
চকরিয়ায় আটদিন ধরে হদিস মিলছেনা ভবঘুরে প্রকৃতির যুবক জাহাংগীর আলমের (৩৫)। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালের দিকে বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে এখনো তার খোঁজ পাচ্ছেনা পরিবার। এ অবস্থার কারনে তার বৃদ্ধা মা লাইলা বেগম ছেলেকে হারিয়ে এখন প্রায় নির্বাক। ছেলের সন্ধানে সমাজের সকলস্থরের মানুষের কাছে আকুতি জানিয়েছেন তিনি। নিখোঁজ জাহাংগীর আলমের বাড়ি উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের সমসু মিয়ার হাটস্থ এহেছান হুজুরের বাড়ির পাশে ফজলুর রহমান সিকদারপাড়া গ্রামে। ওই গ্রামের আবুল হাশেম সিকদার ও লাইলা বেগমের ছেলে জাহাংগীর।
বৃদ্ধা লাইলা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, তার ছেলে জাহাংগীর আলম জন্মের পর থেকে ভবঘুরে প্রকৃতির (মানসিক ভারসাম্যহীন) অবস্থায় বড় হচ্ছে। সারাক্ষন বাড়িতে কিংবা আশপাশের দোকানপাটে বসে সময় কাটাতো। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সে হঠাৎ করে বাড়ি থেকে চলে গেছে। এরপর থেকে জাহাংগীর আর বাড়ি ফিরেনি। লাইলা বেগম জানান, গত আটদিন ধরে হদিস পাওয়া যাচ্ছেনা ছেলে জাহাংগীর আলমের। এ অবস্থায় তিনি ছেলেকে ফিরে পেতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সর্বস্থরের হৃদয়বান মানুষের কাছে আকুতি জানিয়েছেন। তাকে সন্ধান জানাতে ০১৮৬২-৭৭২০৯১, ০১৮৬১-৫০৯৪৪৫ ও ০১৮৬৩-৮৬৬৩৭৭ নাম্বার মুঠোফোনে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন। #

শেয়ার করুন