১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় আগুনে নিঃস্ব ১৩ পরিবারকে এমপি জাফর দিলেন ১ লক্ষ ৩০ হাজার টাকা

বার্তা পরিবেশক :

কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালীতে আগুনে নিঃস্ব হওয়া ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে এমপি জাফর আলম দেখতে যান আগুনে ক্ষতিগ্রস্তদের। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কিছু সময় কাটান তিনি।
এ সময় এমপি জাফর আলমের ব্যক্তিগত পক্ষ থেকে ১৩টি পরিবারকে নগদ অর্থসহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে এমপির ব্যক্তিগত পক্ষ থেকে প্রদান করা হয় ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, কোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। এদিকে সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার পক্ষ থেকে প্রতি পরিবারকে নগদ ৫০০০ টাকা করে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। একইভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রতি পরিবারকে দুই বস্তা করে চাল এবং দুটি করে কম্বল বিতরণ করা হয়। প্রসঙ্গত- বৃহস্পতিবার সকাল দশটার দিকে একটি বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে একে একে ১৩টি বসতবাড়ি ভষ্মিভুত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।