২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চকরিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
বুধবার পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় ও চকরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চকরিয়া উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়  ডায়মন্ড ব্রিকস (ডিবিএম) নামে ১টি ইটভাটার মালিককে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে  ১ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।