১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত এক কিশোরীকে নগরীর বায়েজিদ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- চকরিয়ার পশ্চিমপাড়া এলাকার বশির আহমেদের ছেলে সাওয়াল করিম (২২) ও মৃত নূর আহমেদের ছেলে বশির আহমেদ।

মঙ্গলবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

র‌্যাব জানায়, অপহৃত কিশোরী একটি স্কুলের শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার যুবক সাওয়াল করিম তাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্যক্ত করতো। ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারাকে জানালে তারা ওই যুবকের পরিবারে তা অবগত করে। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তার বাবাকে। গত ১ জুন রাত সাড়ে ৮টায় ভিকটিমের বাবা-মা তার খালার বাড়িতে বেড়াতে যায়। এ সময় সাওয়াল নামে ওই যুবক আরও দুই থেকে তিনজন সহযোগীসহ ভিকটিমকে তার বাড়ি থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার নূরুল আবছার জানান, এ ঘটনায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকা থেকে চক্রের মূলহোতা সাওয়াল করিমকে তার আরেক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাওয়াল করিম ২০১৮ সালে দুইজন নাবালিকাকে অপহরণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তার বিরুদ্ধে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।