১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

কক্সবাজার পৌরসভা নির্বাচন

ঘোনারপাড়া ও বাদশাঘোনায় আ’লীগ মনোনীত প্রার্থী মাবুকে স্বতস্ফূর্তভাবে বরণ করলো জনগণ

সংবাদ বিজ্ঞপ্তি;

আগামী ১২ই জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু বিভিন্ন এলাকার জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন। ৩০ এপ্রিল রবিবার বিকালে  তিনি কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লাইটহাউজ ও আদর্শগ্রামে ঈদ শুভেচ্ছা ও কৌশল বিনিময় করতে গেলে স্বতস্ফূর্তভাবে বরন করে নিয়েছেন এলাকার জনগন। এই সময় তাকে সর্বস্তরের নারী-পুরুষ গলায় মালা পরিয়ে, ফুল ও নৌকা দিয়ে বরণ করেন। তিনি ঘোনাপাড়া এলাকায় গিয়ে মসজিদে আছরের নামাজ আদায় করেন । পরে এলাকাবাসীকে নিয়ে সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন।

এই সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহবুবুর রহমান।  কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক শর্মার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঘোনারপাড়া সমাজ কমিটির সভাপতি মনজুর আলম,  সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন,  জেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল কাদের, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাইফুদ্দিন। এইসময় সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।