২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

ঘুমধুম রোহিঙ্গাদের মাঝে জেলা বিএনপির ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি মিয়ানমার সেনা বাহিনীর বর্বরতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ত্রাণ বিতরণ করলেন বান্দরবান জেলা বিএনপি। শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া ও পশ্চিমকুল পাহাড়ে দেশনেত্রী  খালেদা জিয়ার পক্ষে বান্দরবান জেলা বিএনপি , বান্দরবান সদর পৌর বিএনপি ও  লামা বিএনপির উদ্যোগে অসহায় রোহিঙ্গাদের  মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপি র সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজা । এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার, বান্দরবান জেলা যুবদলের আহবায়ক আবু বকর ও যুগ্ম আহবায়ক  আবিদুর রহমান ও সেলিম রেজা , বান্দরবান জেলা মহিলা দলের যুগ্ম আহবায়িকা আয়েশা আক্তার , বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, বান্দরবান সদর পৌর বিএনপির মাইনুদ্দিন রবিন ও আবু সালেহ, লামা পৌর বিএনপির সভাপতি আবদুর রব, লামা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন কমিশনার। বান্দরবান সদর উপজেলা বিএনপির আহবায়ক ছরোয়ার জামান, যুগ্ম আহবায়ক নু মং প্রু মারমা ,  লামা  উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ শাহিন, বান্দরবান যুবদলের জহির উদ্দিন মাসুম, বান্দরবান সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিন ফরহাদ, ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, সেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম মেম্বার, যুবনেতা আকবর ও ছাত্রদল নেতা আলমগীর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।