১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ঘুমধুমে ৫০ হাজার ইয়াবাসহ তিন যুবক আটক, গডফাদার অধরা থেকেই গেল

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার লাগোয়া বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়ার পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানিক দল ।

শনিবার (২৭জুন) বিকেলে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের বিশেষ অভিযানে পৃথকভাবে ৪৯, ৫৬৫ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেন ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) মোঃদেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল।
নাইক্ষ‌্যংছড়ি থানার নবাগত ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে পুলিশের ফোর্স বেতবনিয়া পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্ল্যেখিত ইয়াবাসহ পশ্চিম পাড়ার মৃত মকবুল ছোবাহানের দুই ছেলে মোঃ রশিদ (৩৫)লুৎফর রহমান (২৩) ও তাদের ভভগ্নিপতি একই এলাকার মৃত মীর কাসেমের ছেলে ছৈয়দ আলম প্রকাশ বদি খলিফা (৩৫) কে হাতেনাতে আটক করা হয়।

এ প্রসঙ্গে: নাইক্ষ‌্যংছড়ি থানার নবাগত ওসি মোহাম্মদ আলমগীর ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান,এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় আটক আসামী ও পলাতক আরো চারজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তবে আটককৃতরা চুনোপুঁটি। তাদের প্রকৃত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।