১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ঘুমধুমে ২ লাখ পিছ ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই লাখ পিছ ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১ ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের সোনা আলীর ছেলে মো. আমিন (২২), মো. নুর আহমদের মো. মাহমুদুল হাসান (২১), ফকির আহমদের ছেলে মো. রহমত উল্লাহ (২৫), আব্দুল আলিমের ছেলে মো. সেলিম (২২), আলী হোসেনের ছেলে মো. জিয়াবুল হক (২৬) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মীর আহমদের ছেলে মো. জয়নাল আবেদীন (২৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আম বাগান এলাকায় ইয়াবাসহ তাদের আটক করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপির রেজুআমতলী আমবাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরে সকাল আনুমানিক সাাড়ে ৮ টার দিকে সীমান্ত হতে ৬ জন লোককে বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদের চ্যাঞ্জেল করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ছয় কোটি টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।