মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ঘুমধুমে হাতির অাক্রমনে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যহাতির আকস্মিক তান্ডবে ৪টি বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাতির পদপিষ্ঠ হয়ে গাছ পালা ও ফসলি জমি নষ্ট হয়েছে তবে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেনি।ঘটনাটি ঘটেছে ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া গ্রামে ৩ জুলাই ভোর সাড়ে ৪টায়। প্রতিদিনের ন্যায় বন্য হাতি খাদ্যভাবের তাড়নায় ঘুমধুমের লোকালয়ে হানা দেয়। ওই দিন ভোরে ঘোনার পাড়ার হতদরিদ্র মোঃ নুরুল অালম (নুরু), মোঃ জাফর অালম, নুর হুছাইন ও মোঃ জমিরের এর বসতভিটির সৃজিত কলাগাছ সহ নানা প্রজাতির ফলদ বনজ গাছ খেয়ে সাবাড় করে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন হাতি তাড়াতে এগিয়ে গেলে এক পর্যায়ে ক্ষিপ্ত বন্যহাতি মোঃ নুরুর মাটির কুড়েঁ ঘরে ধাক্কা দিয়ে দেওয়াল ফেলে দেয়।এতে মাটি চাপা পড়লে হাতির পদপিষ্ঠ করে ঘরের অাসবাবপত্র ভাংচুর হয়। হাতির উপস্থিতি টের পেয়ে লোকজন অাগে থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ায় তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘুমধুম বিজিবি বিওপির সুবেদার, ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গোলাম ছোবাহান সিকদার, ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল অানছার সোহেল, ছাত্রলীগ নেতা শাহজালাল বাদল,মোঃ শাকিলসহ স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এদিকে বাড়ি-ঘর,গাছপালা ফসলি জমির ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় মানসিক ভাবে চরম বিপর্যস্থ ও গৃহহারা হওয়ার আশংকায় পরিবারগুলো।

শেয়ার করুন