মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ঘুমধুমে ইয়াবা ও টমটম সহ ৩ পাচারকারী আটক

শেয়ার করুন


উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ইয়াবা, টমটম সহ ৩ ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। ২১ জুন ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি রিলে উপ-কেন্দ্র সংলগ্ন ঘুমধুম রাবার বাগান সড়ক থেকে ইয়াবা,টমটম ও ৩ পাচারকারী সহ আটক করা হয়। ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ এসআই এরশাদ উল্লাহর নেতৃত্বে এ আটক অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নারিকেল ভর্তি টমটম গাড়িটিকে ৩ আরোহী সহ আটক করে প্রত্যক্ষদর্শীদের সম্মুখে তল্লাশী করে অভিনব কায়দায় লোকানো প্লাষ্টিকের স্কসটেপে ১৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত টমটম চালক ঘুমধুম জলপাইতলীর বাপ্পি (২২), জয়নাল আবেদীন ও মোঃ শফিক (২২) নামক মিয়ানমারের নাগরিককে আটক পূর্বক মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অভিযানে নেতৃত্বে দেওয়া ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উল্লাহ। অভিযানে অন্যান্যদের মধ্যে অংশ নেন, এসআই আমিনুর রহমান, এসআই আলমগীর কবির, জমিরুল ইসলাম, সজিব বড়–য়া, জুয়েল বড়–য়া সহ সঙ্গীয় ফোর্স।

শেয়ার করুন