২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ঘুমধুমের প্রবীণ সমাজকর্মী সুলতান আহমদ আর নেই: বিভিন্ন মহলের শোক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়ার প্রবীণ সমাজ সেবক,এক সময়ের আলোচিত মৎস্যচাষী,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ছৈয়দ নুর এর পিতা সুলতান আহমদ (বাড়াঁ সুলতান) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগে মঙ্গলবার দিবাগত রাত ১টার সময় ঘুমধুম নোয়াপাড়াস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…….. …………….রাজেউন।মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। জীবদ্দশায় তিনি স্ত্রী, ৩ছেলে,৪ কন্যা,বহু নাতি -নাতনী,আত্মীয়সজন,পাড়া – প্রতিবেশী, বহু গুণগ্রাহী ও সহকর্মী রেখে যান। আজ (বুধবার) সকাল ১১টায় দক্ষিণ ঘুমধুম মিশকাতুন্নবী (সাঃ) দাখিল মাদ্রাসা কবরস্থান মাঠ

প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এসময়  মরহুমের পুত্র আওয়ামীলীগ নেতা ছৈয়দ নুর ,মৌলানা সেলিম উল্লাহ ও মৌলানা নুরুল আমিন স্নৃতি চারণ মুলক বক্তব্য রাখেন।  নিশ্চিত করেন। বর্তমানে মরহুমের ২ ছেলে,১ কন্যা, ১ জামাতা ও ১নাতি সহ বহু নিকটতম পারিবারিক সদস্য সৌদি আরব প্রবাসে রয়েছে। এদিকে ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ছৈয়দ নুর এর পিতা সুলতান আহমদ এর

মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার -পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঘুমধুম ইউপির চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ,সকল ইউপি সদস্য -সদস্যরা, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খালেদ সরওয়ার হারেজ,ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি সাংবাদিক শ.ম.গফুর, ঘুমধুম ছাত্র ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক এম ছৈয়দ আলম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।