৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ঘানাকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ঘানাকে হারিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ হকি দল। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঘানাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র ছিল।

অবশ্য রোববার বাংলাদেশের বিপক্ষে প্রথমে লিড নিয়েছিল ঘানা। ম্যাচের ১৭ মিনিটে ঘানার জনি বতসিওর পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে এগিয়ে যায় ঘানা। ২ মিনিট পরেই বাংলাদেশের মামুনুর রহমান চয়ন পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এর ৩ মিনিট পরেই চয়ন তার জোড়া গোল পূর্ণ করেন। আর বাংলাদেশ এগিয়ে যায় ২-১ গোলে।

৪৩ মিনিটে ঘানার এলিকেম আকাবা গোল করে ম্যাচে সমতা ফেরান। ৫৩ মিনিটে সফরকারী দলটির ম্যাথিউ দামালি গোল করে দলকে এগিয়ে নেন। শেষ দিকে বাংলাদেশের রাসেল মাহমুদ গোলের দেখা পেলে আবারো ম্যাচে সমতা ফেরে। শেষ পর্যন্ত সমতার মধ্য দিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

সমতা ভাঙার জন্য এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অবশ্য ভাগ্যদেবী মুখ তুলে তাকান বাংলাদেশের দিকে। ৪-৩ গোলের ব্যবধানে ঘানাকে হারিয়ে পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকে বাংলাদেশের খেলোয়াড়রা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।