মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ঘরে ইবাদতের অনুরোধ উখিয়া থানার ওসি মর্জিনার

শেয়ার করুন

প্রিয় উখিয়াবাসী,
আসসালামু আলাইকুম।

#আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে পবিত্র শবে বরাত উপলক্ষে সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিগনকে যার যার অবস্থানে থেকে অর্থাৎ মসজিদ, মাজার, কবরস্থান, মিলাদ মাহফিল বা অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে ভিড় না করে বাসা-বাড়িতে অবস্থান করে ইবাদত সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হইল।

#যেহেতু একসাথে অধিক লোকের সমাগমের মাধ্যমে প্রাণঘাতী এই করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায় সেজন্য বিজ্ঞ আলেম গণ মসজিদ বা অন্য কোন ধর্মীয় স্থানে মুসল্লিগণকে জমায়েত হয়ে ইবাদত করার বিষয়ে নিরুৎসাহিত করছেন।
#এছাড়া ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক মসজিদে নিয়মিত ওয়াক্ত নামাজের সময় ইমাম, মোয়াজ্জিন, খাদেম সহ মোট ০৫ জন এবং পবিত্র জুমা’হর নামাজের সময় সর্বোচ্চ ১০ জন মিলে নামাজ আদায়ের নির্দেশনা রয়েছে।
#নিজের ও পরিবারের স্বার্থে, সর্বোপরি নিরাপদ, করোনা মুক্ত বাংলাদেশ এর লক্ষ্যে অনুগ্রহ করে বাসায় থেকে পবিত্র শবে বরাতের ইবাদত সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

#নিজে সচেতন হোন,
অন্যকে সচেতন করুন।
গণজমায়েত থেকে বিরত থাকুন।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
এবং করোনা ভাইরাসকে
প্রতিরোধ করুন।
আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলুন।

প্রচারেঃ
মর্জিনা আকতার মর্জু
অফিসার ইনচার্জ
উখিয়া থানা।

শেয়ার করুন