৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

‘গ্রিক মূর্তি’ না সরালে শাপলা চত্বরে সমাবেশ করবে হেফাজত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অবিলম্বে ‘গ্রিক মূর্তি’ না সরালে শাপলা চত্বরের বসার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমা’র নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে’বিক্ষোভ মিছিল পূর্ব-সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগরেরর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী এ হুঁশিয়ারি দেন।
নূর হোছাইন কাসেমী বলেন, ‘আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, মূর্তি স্থাপন করতে চায়, তারা গাদ্দারি করছেন। মূর্তি ন্যায়-বিচারের প্রতীক নয়। এটা কোনও মুসলমান মেনে নেবে না। অবিলম্বে মূর্তি অপসারণ করুন, অন্যথায় আমাদের আমির যেকোনও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সে কর্মসূচি সফল করব আমরা।’
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব বলেন, ‘আগের বার শাপলা চত্বরে লাখ লাখ মানুষ এসেছিল। এবার আহমদ শফীর আহবানে কোটি মানুষ একত্রিত হবে মূর্তি সরানোর দাবিতে। ঢাকাকে অচল করে দেওয়া হবে। ২৪ ঘণ্টার মধ্যে মূর্তি সরাতে হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, আহমদ আব্দুল কাদের, মজিবুর রহমান হামিদী, আব্দুর রব ইফসুফি, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ফজলুল করিম, মাওলানা আতাউল্লাহ প্রমুখ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে হাউস বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।