১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি কর্মসূচি দেবে

দেশের ৯৯ ভাগ মানুষ গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে। জনগণের মতামতকে উপক্ষো করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর বিরুদ্ধে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবে।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী আরো বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তকে কসাইখানায় পরিণত করা হয়েছে। সীমান্তে প্রতিদিনই বিএসএফ মানুষ হত্যা করছে। মানুষ যাতে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে না পারে সেজন্য ভারতের তাবেদার সরকার সভা করতে দেয় না। গতকাল গুলশানে এ রকম একটি অনুষ্ঠান বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, সরকার লুটপাটে ব্যস্ত থাকায় প্রতিদিনই সড়ক দুঘটনায় মানুষ মারা যাচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে সরকার কোনো কাজ করছে না। গণবিরোধী সরকার থাকলে মানুষের কোথাও নিরাপত্তা থাকে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মো. মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।