২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ে সুন্দর ও সুষ্টভাবে অডিট কার্যক্রম সম্পন্ন

রায়হান সিকদার,(লোহাগাড়া): সরকারীকরণে অন্তর্ভূক্ত হওয়ায় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ে অডিট কার্যক্রম অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ২১সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের হল রুমে অডিট কার্যক্রম সুন্দরভবে সম্পন্ন করা হয়। এতে অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড(মাউশি)`র চট্টগ্রাম অঞ্চল`র আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন ও মাউশি`র সহ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন।এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,আলোকিত সমাজসেবক,মরহুম আশরফ আলী চৌধুরীর দৌহিত্র শিল্পপতি ফোরকান উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য প্রবীণ শিক্ষাবিদ অলি উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সমশুল আলম,সহকারী প্রধান শিক্ষক আকতার কামাল চৌধুরী।এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।এ সময় আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন ও সহকারী উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন অডিট অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কর্মকান্ডের ফাইল গুলো তদারিকি করেন এবং শিক্ষক শিক্ষিকার কাছ থেকে বিভিন্ন ধরণের ফাইল গুলো মনিটরিং করেন।বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও অবকাঠামোগত উন্নয়নমুলক কাজের ফাইল গুলো সঠিকভাবে উপস্হাপন করতে পারায় মাউশি`র আঞ্চলিক পরিচালক বিদ্যালয়ের সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী ও সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দদেরকে ধন্যবাদ জানান। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড(মাউশি)`র চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন,এই বিদ্যালয়টি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বিদ্যালয়।
বিদ্যালয়ের একটা ঐতিহ্য ও সুনাম রয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে এই বিদ্যালয় গুরুত্বপুর্ণ অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয়টি সরকারীকরণে অন্তর্ভূক্ত করেছেন। বিশেষ করে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীকে আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন অনেক অনেক ধন্যবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্টানের শুরুতে অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে এক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।