মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

গোলামবারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের সভাপতি ফোরকান উল্লাহ চৌ:

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী।আমিরাবাদ ইউনিয়নের মাষ্টার হাট এলাকায় ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান। দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের সফল সভাপতি হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন।তার দাদা মরহুম আশরফ আলী চৌধুরী বিদ্যালয়ের প্রতিষ্টাতা। তার বাবা বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য প্রবীণ শিক্ষাবিদ মাষ্টার অলি উল্লাহ চৌধুরী।
তিনি একজন শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক।এলাকার অসহায় মানুষের কল্যাণে ও মঙ্গলের জন্য তিনি সহযোগিতা সহমর্মিতার হাত প্রসারিত করে যাচ্ছেন।তিনি বিদ্যালয়ের দায়িত্ব পালন করার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন।সভাপতি দায়িত্ব নেওয়ার পর পরই বিদ্যালয়ের সুখবর ছড়িয়ে পড়ে।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব,চুনতির কৃতি সন্তান মেজর জেনারেল জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি,সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ ড.আবু রেজা নদভী এমপি ও বিদ্যালয়ের সভাপতি আন্তরিক প্রচেষ্টায় সরকারীকরণে অন্তর্ভূক্ত হয় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়টি।
বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই স্কুলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নে সবসময় সজাগ দৃষ্টি রাখেন।তারুণ্যের অহংকার ফোরকান উল্লাহ চৌধুরী বিদ্যালয়ে এসে নিজেই শিক্ষার্থীদের পাঠদান করান।গত ১সেপ্টেম্বর সকালে তিনি ছুটে আসেন বিদ্যালয়।সকল শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন তিনি।
তার পাঠদানে শিক্ষার্থীরা অনেক কিছু শিখেন।বিদ্যালয়ের সফল সভাপতি তরুণ শিল্পপতি ফোরকান উল্লাহ চৌধুরী লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন