২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন)  রাত ১১টার দিকে কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র নুরুল ইসলাম (৩০)।
অভিযানে নেতৃত্বদানকারী ডিবির উপপরিদর্শক (এসআই) সুজন কান্তি বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।