মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

গোমাতলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

শেয়ার করুন

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী গতকাল ২৯ জানুয়ারী সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবু ইউছুপ মোহাম্মদ ইয়াইয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী নুরু আলম কোম্পানী, সাংবাদিক সেলিম উদ্দিন, সাবেক মেম্বার মাওলানা আবদুলাহ বিন ছৈয়দ ছিদ্দিকী, ম্যানেজিং কমিটির সদস্য হান্নান মিয়া, শাহাজান মিয়া, স্কুলের প্রাক্তন ছাত্র দেলোয়ার হোসেন, দিদারুল ইসলাম, শাহাব উদ্দিন বক্তব্য রাখেন। এসময় অন্যন্যদের মধ্যে ম্যানেজিং কমিটির সদস্য রহিমা বেগম, স্কুলের সিনিয়র শিক্ষক মুবিনুল হক, শাহা আলম, রুমানা আকতার, আবদুল মোনাফ, ওমর ফারুক, অফিস সহকারী রশিদ আহমদসহ পশ্চিম গোমাতলী, উত্তর গোমাতলী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন।

শেয়ার করুন