১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

গুলিস্তান দখলমুক্ত না করলে ওসিদের বিরুদ্ধে মামলা

gulistan-sm20161101175824
রাজধানীর গুলিস্তান ও পার্শ্ববর্তী এলাকার ফুটপাত এবং রাস্তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হকারমুক্ত করা না হলে আদালত অবমাননার দায়ে সংশ্লিষ্ট থানাগুলোর অফিসার্স ইনচার্জদের (ওসি) বিরুদ্ধে মামলা করা হবে। এ মর্মে রমনা, বংশাল, কোতোয়ালি ও সূত্রাপুর থানায় লিগ্যাল নোটিশ পাঠিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

সংগঠনটির পক্ষে চেয়ারম্যান অ্যাডভোকেট মনজিল মোরশেদ ডাক ও রেজিস্ট্রি যোগে এ নোটিশ পাঠিয়েন।

নোটিশে বলা হয়েছে, গুলিস্তানের রাস্তার দোকান, ফেরিওয়ালা, ফলের দোকন, ফুটপাত বা রাস্তার উপর বালু, রড বা যে কোন পণ্য রাখা, ভ্যান ও ঠেলা গাড়ী পার্কিং ইত্যাদি দখল মুক্ত না হলে থানার ওসিদের বিরুদ্ধে আদালত অবমানার মামলা করবে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

উল্লেখ্য, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৬ ফ্রেব্রুয়ারি হাইকোর্ট এসব এলাকার ফুটপাত দখল মুক্ত করার নির্দেশনা দেন। কিন্তু হাইকোর্টের আদেশ দেওয়ার পরও এখন পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়নি।

এর পরিপেক্ষিতেই সংশ্লিস্ট এলাকার ফুটপাতসহ রাস্তা দখলমুক্ত করার জন্য অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।