১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

গুলিবিদ্ধ হ্নীলার অা.লীগ নেতা ইউপি মেম্বার শফিক মারা গেছে

Teknaf Pic-25-04


টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আ’লীগ সভাপতি শফিক আহমদকে গুলি হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৯টার দিকে রঙ্গিখালী ষ্টেশনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ এপ্রিল রাত ৯টার শফিক আহমদ মেম্বার হ্নীলা বাজার থেকে মোটরসাইকেল যোগে এসে রঙ্গিখালী বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় হঠাৎ করে ১০/১৫ জনের অস্ত্রধারী দূর্বৃত্তরা হামলা চালিয়ে এলোপাতারি ১০-১৫ রাউন্ড গুলি বর্ষণ করে তাকে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের নিয়ে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দিয়ে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে এখনো জানা যায়নি বলে জানিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতংক বিরাজ করছে। তবে পরিবারের দাবি পূর্ব শক্রতার জের ধরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ভুলাইয়া বৈদ্যর গ্রুপের লোকজন এই হামলা চালিয়ে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।