মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

গুলজার বেগম মাদ্রাসার সম্মিলিত পুনর্মিলনী প্রস্তুতি সভা

শেয়ার করুন

কাজী আবদুল্লাহঃ প্রস্তুতি সভায় মিলিত হয়েছিলেন বৃহত্তর ঈদগাঁও এর স্বনামধন্য মাদ্রাসা পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসায় সম্মিলিত পুনর্মিলনীর উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক ও বর্তমান সব শিক্ষার্থীর অংশগ্রহণে আগামী মাসখানেক ওর মধ্যে ১ দিন দিন ব্যাপী এই পুন​র্মিলনী অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আজ শনিবার মাদ্রাসার অফিসে মিলনায়তনে হয়ে গেল প্রস্তুতি সভা। সভায় অংশ নিয়েছিলেন পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের প্রতিনিধি।

প্রস্তুতি সভায় পুন​​র্মিলনীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রস্তুতি সভায় পুনর্মিলনের জন্য পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন করার পরিকল্পনা করা হয়েছে।

এরই মধ্যে সব ব্যাচের মধ্যে এ নিয়ে দারুণ সাড়া পাওয়া গেছে। পুনর্মিলনী সফল করতে সভায় নানা দিক-নির্দেশনা দেন আলোচকেরা। আগামী মঙ্গলবার সকাল ১০:০০ টায় মাদ্রাসার মিলনায়তনে আরও একটি প্রস্তুতি সভা বসবে।ওই সভায় পূনর্মিলনের তারিখ নির্ধারণ করা হবে। পূনর্মিলন অনুষ্ঠান সফল করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে যাবতীয় সহযোগীতা করা হবে বলে জানান মাদ্রাসার সম্মানিত সুপার আনিচ মোহাম্মদ আবদুল্লাহ।

শেয়ার করুন