মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

গাড়ির দামে বিমান!

শেয়ার করুন

গাড়ির দামে বিমান! শুনতে অবাক লাগছে। এমন বিমানই এখন পাওয়া যাচ্ছে। ইতালীয় গাড়ি ল্যাম্বরগিনির মূল্য ৫ কোটি টাকা। আর এ টাকাতেই আপনি পেতে পারেন পাঁচ আসনের বিমান- যা এক ইঞ্জিনবিশিষ্ট।

এক শহর থেকে আরেক শহরে সহজেই আপনি যেতে পারবেন এ বিমানে। মাত্র ৫শ’ মিটার জায়গা পেলেই ছোট্ট এ বিমান উড়ে যেতে বা নেমে আসতে পারে। আলাদা রানওয়ের প্রয়োজন নেই। কোনো মাঠ থেকেও এ বিমান উড়তে পারে।

এর গতিবেগ ঘণ্টায় ৩১০ কিলোমিটার। একটানা পৌনে চার ঘণ্টা উড়ার ক্ষমতা রয়েছে এ বিমানের। আমেরিকার মিনেসোটায় তৈরি হয় এ পাঁচ আসনের এক ইঞ্জিনবিশিষ্ট সিরাস বিমান। আনন্দবাজার গত্রিকা

শেয়ার করুন