৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

গলা ছেড়ে গান গাইলেন শেখ হাসিনা

গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পেশাদার শিল্পীদের সঙ্গে গলা ছেড়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরু হয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি দিয়ে। পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী সুবির নন্দী, লাইলি ইসলাম, শামা রহমানসহ অন্য শিল্পীরা।

এ সময় শেখ হাসিনাকে গলা ছেড়ে তাদের সঙ্গে গান গাইতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েক নেতা ও উপস্থিত অনেককে গানটি গাইতে দেখা যায়।

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘আনন্দলোকে মঙ্গলালোকো বিরাজ, সত্যসুন্দরো’ গানটি গাওয়ার মধ্যে দিয়ে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই গানটিতেও অন্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রাণ খুলে গেয়েছেন।

এরপর একে পরিবেশিত হয় ‘তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান…’, ‘আমার বাংলাদেশটা’, ‘কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও।’ হাছন রাজার গান ‘নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে’, লালনের গান ‘তিন পাগলের হলো মেলা,… পাগলের সঙ্গ নিবি পাগল হবি; বুঝবি শেষে, তোরা কেউ যাসনে ও পাগলের কাছে’।

এসব গানের তালে প্রধানমন্ত্রী কখনো হাততালি দিয়ে তাল মিলিয়েছেন, কখনো গলা মিলিয়েছেন।

‘আমার মায়ের এলো চুল; আমার বাংলাদেশটা। আমার বোনের কানের দূল; আমার বাংলাদেশটা।… রসের পিঠা খেজুর, খেজুর গুড় আমার বাংলাদেশটা। রাখাল বাসির মিষ্টি সুর আমার বাংলাদেশটা।…’ জনপ্রিয় সংগীত শিল্পী সুবির নন্দী যখন ‘আমার বাংলাদেশটা’ গানের এই লাইনগুলো গাইছিলেন প্রধানমন্ত্রী গানের কথাগুলোর সঙ্গে মাথা ঝুকিয়ে, হাততালি দিয়ে গুনগুন কণ্ঠে সুর মিলিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গানের এক ফাঁকে ‘রঙে ভরা বৈশাখ আইলো রে…’ গান এবং দেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরে পরিবেশন করা হয় মনোজ্ঞ দলীয় নৃত্য।

প্রখ্যাত শিল্পী সুবির নন্দী, লাইলী ইসলাম, শামা রহমান, দিনাত জাহান মুন্নি, শবনম শিউলি, ফকির মন্ডল, আইরিন গোমেজ গান পরিবেশন করেন।

সমবেত নৃত্য পরিচালনা করেন সামিনা হোসেন এমা।

গণভবনে অতিথি আপ্যায়নে ছিলো চিড়ার মোয়া, মুরকি, মুরালি, কদমা, ঝিলাপিসহ বিভিন্ন ধরনের মিষ্টি।

নববর্ষ উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তবে এবারের আয়োজনটা অন্যবারের চেয়ে পুরোপুরি ভিন্ন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।