মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

গর্জনীয়ায় সামাজিক উন্নয়ন ফোরামের মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

শেয়ার করুন

রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামের মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৫ শিক্ষার্থীর রোল নাম্বার যথাক্রমে- ৩৭, ৪৬, ৪৩, ০৫, ৫২ এবং সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ১৬ শিক্ষার্থীর রোল নাম্বার যথাক্রমে- ৩৮, ১০, ৪৭, ০৩, ২৯, ২৬, ৮৬, ৩৯, ৫৭, ৮১, ৬১, ০৪, ২৩, ০৮, ৫৩ ও ৪১। গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় ইউনিয়নের ১৩টি প্রতিষ্ঠানের মোট ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন শিক্ষার্থী মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষায় উত্তির্ণ হয়। আগামী ৩ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে বৃত্তিপ্রাপ্তদের পুরুস্কৃত করা হবে।
মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষায় থিমছড়ি অরবিট মডেল একাডেমীর ২ জন, জুমছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, নতুন পাড়া শিখন স্কুল ২ জন, থোয়াঙ্গারকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ জন, পশ্চিম থিমছড়ি শিখন স্কুল ১ জন, মাঝিরকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪ জন, গর্জনীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ১ জন, পূর্ব থিমছড়ি শিখন স্কুল ১ জন, হরিনপাড়া শিখন স্কুল ২ জন, গর্জনীয়া বিদ্যাপিট ১ জন, জাউস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২ জন, ঘোনার পাড়া শিখন স্কুল ১ জন, মইন্যাকাটা শিখন স্কুল ১ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
থিমছড়ি বাজার চত্বরে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফোরামের সভাপতি আনোয়ারুল হাকিম আরাফাত ও সাধারন সম্পাদক মুহিব উল্লাহ মুহিবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মেধা যাচাই ও বৃত্তির ফলাফল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব রশিদ আহমদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সেলিম উল্লাহ, চট্টগ্রাম জর্জ কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট আবুল মনসুর, থিমছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নাজের হোসাইন, ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা কর্মকর্তা নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, ইউপি সদস্য কবির আহমদ, গর্জনীয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির আহমদ, ইউপি সদস্য আব্দুল জব্বার, ফোরাম সহ সভাপতি নুরুল হাকিম, অরবিট একাডেমীর সভাপতি ছিদ্দিক আহমদ, পরিচালক আবুবক্কর ছিদ্দিক সহ এলাকার শিক্ষিত যুবক, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ফোরামের সদস্যবৃন্দরা।
প্রসঙ্গত’’ অবহেলিত জনপদের মানুষের কাছে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কথা চিন্তা করেই চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মোঃ আনোয়ারুল হাকিম আরাফাতের অক্লান্ত প্রচেষ্টায় সমাজের শিক্ষিত যুবকদের নিয়ে গঠিত হয় বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরাম।

শেয়ার করুন