২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

গর্জনিয়া সেতু চালুর কাজ তদারকি করছেন রামু উপজেলা চেয়ারম্যান


রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়াবাসীর দীর্ঘ দেড় বছরের দুর্ভোগ অবশেষে অবসান হতে চলেছে। কারণ দ্রুত গতিতে এগিয়ে চলছে স্বপ্নের গর্জনিয়া সেতু চালুর কাজ। সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের বিশেষ বরাদ্দ, গ্রামীন অবকাঠামো ও রক্ষানাবেক্ষণ প্রকল্প থেকে এই কাজ আরম্ভ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সড়ক সংস্কার ও সেতুর এপ্রোচ নির্মাণে নদী খনন কাজ শুরু হয়। এদিকে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম নিজেই এসব কাজ তদারকি করছেন।
এরই অংশ হিসাবে তিনি একাধিকবার কাজের অগ্রগতি দেখতে ভাঙনস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার জন্য গর্জনিয়া সেতু খুবই গুরুত্ব বহন করে। সেতুটি অচল থাকায় বিশেষ করে কৃষক ও ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি চলমান। মূলত এমপি এবং আমার উদ্যোগেই সড়ক পুননির্মাণ কাজ করা হচ্ছে। তবে আমি এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি। সঠিক সময়ে তাঁদের বরাদ্দ পেলেই বাঁকখালী নদীর বিশালকার একটি অংশ খনন করে গর্জনিয়া সেতুকে সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে।
এসময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, ইউপি সদস্য নুরুল আলম সিকদার, আজিজুল হক সিকদার, আওয়ামী লীগনেতা হাবিব উল্লাহ চৌধুরী, ফরিদ আহমদ চৌধুরী, সমাজসেবক ডাঃ ছুরুত আলম, আবু ইউছুফ, উপজেলা যুবলীগনেতা নবিউল হক আরকান, মাসুদুর রহমান, ডাঃ আবছার কামাল, সংবাদকর্মী শওকত ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, সহ-সভাপতি লোকমান সিকদার, কচ্ছপিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, কচ্ছপিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ, যুবলীগনেতা জিয়াউর রহমান, গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরওয়ার কামাল, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক লবা কর্মকার, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগনেতা তানজিদ রায়হান, মোঃ ইকবাল প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।