১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

গর্জনিয়া ইউনিয়ন যুবদলের নতুন কমিটি: সভাপতি দিদার, সম্পাদক জিয়া

হাফিজুল ইসলাম চৌধুরী : জাতীয়তাবাদী যুবদল রামু উপজেলার- গর্জনিয়া ইউনিয়ন শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের বিএনপির সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের নির্দেশে রামু উপজেলা যুবদলের নেতৃবৃন্দ- গর্জনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দিদারুল আলমকে সভাপতি, প্রকৌশলি জিয়া উদ্দিন জিয়াকে সাধারণ সম্পাদক, সাঈদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মামুনুর রশিদকে সিনিয়র সহসভাপতি এবং মো.বাদশা আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক করে গর্জনিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত এই কমিটির অনুমোদন দেন।
রামু উপজেলা যুবদলের আহবায়ক মির্জা নুরুল আবছার বলেন, যুবদলের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষে গর্জনিয়া যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী একমাসের মধ্যে ওয়ার্ড এবং গর্জনিয়া ইউনিয়ন যুবদলের পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।