২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

গর্জনিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বাবার মৃত্যু : জানাজা সম্পন্ন

হাফিজুল ইসলাম চৌধুরী: কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্যাগি নেতা, মালয়েশিয়া প্রবাসি হেলাল উদ্দিন সিকদারের বাবা মোস্তাক আহমদ সিকদার ইন্তেকাল করেছেন। গত রোববার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যান (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় গর্জনিয়ার পূর্ববোমাংখিল কবরস্থান মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর পর ওই কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা ক্বারি মোহাম্মদ ইদ্রিস।

নামাজে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ আব্দুল হান্নান, কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালের পরিচালক ডা.শাহ আলম, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, গর্জনিয়া আমির আলি চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর, হাটহাজারি আকবরিয়া কলেজের প্রভাষক সেলিম উল্লাহ, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আহমদ শাহ বাবুল, শিক্ষানুরাগী হাবিব উল্লাহ চৌধুরী, ছলিমুল্লাহ চৌধুরী মিন্টু, সমাজ সেবক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, শাহারিয়ার ওয়াহেদ চৌধুরী রাসেল, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবছার কামাল, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ, গর্জনিয়া ইউপির সাবেক সদস্য আবছার কামালসহ সর্বমহলের লোকজন অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।