মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

গর্জনিয়ায় মাদক সম্রাট কালুর স্ত্রী ইয়াবা ও সহযোগিসহ আটক

শেয়ার করুন


রামুর গর্জনিয়ার আলোচিত রাজঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সম্রাট নুরুল ইসলাম ওরফে কালুর স্ত্রী ইয়াসমিন আক্তার ও তার সহযোগিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আহসান হাবিবের নেতৃত্বে এ অভিযান চলে। সহযোগির নাম আবদুল গফুর। সে কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা। তাদের দেহ তল্লাসী করে ১৯০টি ইয়াবা ট্যাবলেটও এসময় উদ্ধার করা হয়।
এসআই আহসান হাবিব বলেন, ‘নুরুল ইসলাম কালু পঙ্গু হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ব্যবসা পরিচালনা করে আসছিল তার স্ত্রী ইয়াসমিন। তারই ধারাবাহিকতায় কচ্ছপিয়ার গফুর ইয়াবা বহন করে তাদের বাড়ির সামনের রাস্তায় (১৯০টি ইয়াবা) ইয়াসমিনকে হস্তান্তর করছিল। গোপন তথ্যের ভিত্তিতে এমন সময়ে আমরা অভিযান চালিয়ে সফল হই। আটককৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রামু থানায় হাজির করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়।’

শেয়ার করুন