৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

গর্জনিয়ায় বেগম রওশন সরওয়ারের রোগমুক্তি কামনায় খতমে কোরআন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত প্রয়াত আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর রোগমুক্তি কামনায়- রামুর গর্জনিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় গর্জনিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নবিউল আলম।
এসময় জাউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফুর রহমান, ইউপি সদস্য কামাল হোসেন, আবদুল জাব্বার, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ুন কবির, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, সহসভাপতি জিয়াউল হক জিয়া, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, সহসভাপতি লোকমান হাকিম সিকদার, গর্জনিয়ার যুবলীগনেতা জিয়াউর রহমান, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, রামু উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরওয়ার কামাল, নুরুল আমিন, ব্যবসায়ী (উঁলু ফুল) সোহেল রানা, শ্রমিকলীগ নেতা আনিসুর রহমান, আজিজুল হক রানা, ছাত্রলীগনেতা ইকবাল, সাজ্জাদ প্রমূখ।
উল্লেখ্য, বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী ও চিত্রশিল্পী তানভির সরওয়ার রানার গর্ভধারণী মা। তিনি বর্তমানে ঢাকার শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।