মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

গর্জনিয়ায় বন্য হাতির তান্ডবঃ গুড়িয়ে দিল এক বসত ঘর

শেয়ার করুন


রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড নজু মাতবর পাড়া বন্য হাতি তান্ডব চালিয়ে এক বসত ঘর গুড়িয়ে দিয়েছে। যার ক্ষতি পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জানান গৃহকর্তা নুরুল আলম।
গৃহকর্তার স্ত্রী হালিমা বেগম জানান, মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে তার ঘরের দেওয়াল ভাঙ্গা শুরু হলে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে। ঐ সময় বাতির আলোতে দেখতে পায় বন্য হাতি ঘর ভেঙ্গে ভিতরে প্রবেশ করছে। কোন রকম ছেলেমেয়েদের নিয়ে অন্যত্র পালিয়ে প্রাণে রক্ষা পায়।

এছাড়া বন্য হাতির ব্যাপক ভাংচুর ও তাদের শৌর চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলেও বন্য হাতি তার লুটপাট অব্যাহত রাখে। গৃহকর্তা আরো জানান, ঘরে থাকা ধান, চাউল খাওয়ার পর আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে ফেলে। বর্তমানে বন্য হাতির তান্ডবে অসহায় পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। তাছাড়া বন্য হাতিটি আশপাশের ক্ষেত খামার ও নষ্ট করে ফেলে।

সকাল সাতটার দিকে বন্য হাতিটি ঘটনাস্থল ত্যাগ করে বলে উক্ত এলাকার বাসিন্দা মোঃ তৈয়ব জানান।

শেয়ার করুন