৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

গর্জনিয়ায় দুই বন প্রহরীর রগ কর্তনের ঘটনায় নারী আটক


রামুর গর্জনিয়া ইউনিয়নে গিলাতলী বনবিটের দুই বন প্রহরীর রগ কর্তনের ঘটনায় মালেকা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (৪মার্চ) দুপুরে ইউনিয়নের জুমছড়ি এলাকা থেকে পুলিশ ও বনবিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। ওই নারী থিমছড়ি গ্রামের মনির আহমদের স্ত্রী। অভিযানে নেতৃত্বদেন গর্জনিয়া ফাঁড়ীর পুলিশ পরিদর্শক কাজী আরিফ উদ্দিন, উপপরিদর্শক আহসান হাবিব ও গিলাতলী বনবিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বনপ্রহরীর রগ কর্তনের ঘটনায় রুজুকৃত মামলার অন্যতম আসামি হলো মালেকা। তাকে ফাঁদে পেলে আটক করা হয়েছে। পুলিশ অতি শীঘ্রই বাকি আসামিদেরও আটক করবে বলে আশ্বস্ত করেছেন।
গিলাতলী বনবিটের বন প্রহরী মোহাম্মদ হালিম ও স্থানীয় সূত্র জানায়, গর্জনিয়ার হেডম্যানঘোনার রিজার্ভ এলাকা থেকে বৃক্ষ লুটের খবর পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে বনবিভাগ অভিযান চালায়। কিন্তু কর্তনকৃত গাছগুলো জব্দ করতে গেলে অতর্কিত অবস্থায় বনদস্যু ও সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। তারা দায়ের কোপে বন প্রহরী সায়েদুল হক ও রিপন হাওলাদারের হাতের রগ কর্তন করে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ওই সব বনদস্যুরা অবৈধভাবে রিজার্ভ এলাকায় বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিলো। এ ঘটনায় ১মার্চ গিলাতলী বনবিট কর্মকর্তা বাদি হয়ে মালেকা বেগম’সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।