মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

গর্জনিয়ার শিক্ষক আমিনের মৃত্যুতে স্কুল সভাপতি হাফিজের আবেগঘন স্ট্যাটাস 

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : 

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মধ্যম মাঝিরকাটা গ্রামের বাসিন্দা ও কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষক নুরুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। তিনি নিজের ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসের মধ্য দিয়ে এই শোক প্রকাশ করেন।
পাঠকদের জন্য তা হুবুহু দেওয়া হলো:
আজ সকালেও একদম সুস্থ ছিলেন। সবল যুবক কাজ করতে গিয়েছিলেন নিজের চাষাবাদকৃত জমিতে। হঠাৎ অসুস্থতা অনুভব করে ফিরলেন বাড়ি। আকষ্মিকতায় ঢলে পড়লেন মৃত্যুরকোলে। প্রিয় বন্ধুরা বলছিলাম গর্জনিয়া ইউনিয়নের মধ্যম মাঝিরকাটা গ্রামের বাসিন্দা, জাকের আহমদের বড় ছেলে- কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সম্মানিত শিক্ষক প্রিয় ভাই নুরুল আমিনের (২৯) কথা। তিনি আমাদের মাঝে আর বেঁচে নেই। আজ সকাল দশটার দিকে নুরুল আমিন ভাই মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের মাতম চলছে। তাঁর এমন মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি। হে আল্লাহ আপনি তাঁর পরিবারকে এই মৃত্যু শোক সইবার তৌফিক দান করুণ। আমিন। আজ বিকেল তিনটায় মাঝিরকাটা পুরাতন কবরস্থান মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন