২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ | ১০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

গর্জনিয়ার জজ হান্নানের রত্নগর্ভা মায়ের মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি: 
গর্জনিয়ার কৃতি সন্তান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নানের রত্নগর্ভা মা রশিদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ কর‌ে‌ছে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের কার্যকরী সদস্য হাফিজুল ইসলাম চৌধুরীর পাঠনো এক বিবৃ‌তি‌তে তাঁরা মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের জমিদাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ, উপদেষ্টা ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর, কার্যকরী সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, আব্দুর রশিদ, জয়নাল আবেদীন টুক্কু, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ তৈয়ব উল্লাহ, সানজিদা আক্তার রুনা প্রমূখ।
উল্লেখ্য : সোমবার (২১ নভেম্বর) ভোর পৌনে পাঁচটায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
রশিদা বেগম চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান, কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালের পরিচালক ডা: শাহ আলম, সৌদি আরব প্রবাসী ও সমাজ সেবক এম এ মান্নান, অধ্যাপক সেলিম, মাওলানা হাফেজ সোলতান আহমদ, ইউসিবি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ও ব্যবসায়ী মোহাম্মদ মুজিবের মা। তাঁর স্বামী ও চার মেয়ে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।