২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

গর্জনিয়ার স্টুডেন্ট’স ফোরাম এলাকার আলোক শিখা


রামু উপজেলার গর্জানিয়া স্টুডেন্ট’স ফোরামের ২০১৬ সালের বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেছেন-শিক্ষার আলো ছড়াতে এলাকায় কাজ করে যাচ্ছে অনেক সংগঠন। এর মধ্যে গর্জনিয়া স্টুডেন্ট’স ফোরাম ২০১২ সাল থেকে ভ’মিকা রাখছে অনেক বেশী। সংগঠনটি গর্জনিয়ার আলোক শিখা। এ ধরণের প্রতিষ্টানকে সকলের সহযোতিা করা উচিত। নয়তো শিক্ষানুরাগীরা হতাশ হবে।
গতকাল শুক্রবার বেলা ২ টায় গর্জনিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মৌলানা মো: আইয়ুব। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিধ অধ্যাপক সেলিম উল্লাহ,বিশেষ অতিথি ছিলেন গর্জনিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ওবাইদুল হাকিম, কচ্ছপিয়া কে.জি স্কুল প্রতিষ্টাতা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,ককসবাজার লিডারশীপ ইনষ্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক রিদয়ানুল হক ও মাঝিরকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো: ইউনুছ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি ইমরান হোসাইন । আর বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মো: মোবারক হোসাইন সহ অন্যান্য সদস্যবৃন্দ ।
সভায় গত ৩ ডিসেম্বর তারিখে এ ফোরামের আয়েজনে অনুষ্টিত মেধা বৃত্তিপ্রাপ্তদের ক্রেষ্ট,সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। আর শিক্ষার মান ও এ বৃত্তিতে পাশের হার বিবেচণায় কচ্ছপিয়া কে.জি স্কুলকে সেরা পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও সার্টিফিকেট দেয়া হয়। অনুষ্টানে এ পুরষ্কার গ্রহন করেছেন কচ্ছপিায়া কে.জি স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ। এ অনুষ্টানে গর্জনিয়া কচ্ছপিয়া অনেক গুনিজন অংশ নেন। এদের মধ্যে গুণীজন অতিথিবৃন্দকে সংর্বধিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। জবাবে সংর্বধিতরা গর্জনিয়া স্টুডেন্ট’স ফোরামকে ধন্যবাদ জানান তাদের সম্মানিত করার জন্যে।
উল্লেখ্য গত ৩ ডিসেম্বর এ বৃত্তি পরীক্ষায় গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের সেরা ২১ টি শিক্ষা প্রতিষ্টানের ৩৫০ জন শিক্ষাথীরা অংশ নেয়। এদের মধ্যে বৃত্তি পায় ৩২ জন। আর এতে সর্বাধিক শিক্ষার্থী অংশ নেয় গর্জনিয়া শিখন স্কুলের । এদের ১জন টেলেন্টপুল সহ ২ শিক্ষার্থী বৃত্তি পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।