৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

গরিব ছাত্রলীগ নেতা আবুল কালামকে ৯ম শ্রেনীতে ভর্তি করিয়ে দিলো আজিজনগর যুবকল্যাণ সমিতি

পড়াশোনার প্রচণ্ড ইচ্ছে ছাত্রলীগ নেতা আবুল কালামের, ৪বছর হয় বাবা মারাগেছে, আর্থিক সামর্থ্য না থাকায় থেমে গেছে লেখাপড়া ও স্বপ্ন। আবুল কালাম জানিয়েছে অনেক স্বাদ আহলাদ, চাওয়া পাওয়া থাকলেও তা দেয়ার বা পূরন করার সাধ্য আমার বিধবা মায়ের নেই। এই অনুভূতিকে কাজে লাগিয়ে আমি পড়ালেখা করে মায়ের আশা পূরন করতে আপ্রান চেষ্ঠা করছি। বিধবা মা অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে যতটুকু সম্ভব ততটুকুই পূরন করার চেষ্ঠা করেছে। তা নিয়েই আমি সন্তুষ্ট থেকে অক্লান্ত পরিশ্রম করে পড়ালেখা চালাচ্ছি। এবছর ৮ম শ্রেনীর পরীক্ষা দিয়ে নবম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে আবুল কালাম। লামার আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চিউনি পাড়া এলাকায় একটি ঝুপড়ি বাসায় মায়ের সঙ্গে থাকে আবুল কালাম। আবুল কালাম বলে, দিনমজুর বাবা তাকে ও তার মাকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। আর্থিক স্বচ্ছলতা না থাকায় প্রায় দিনই এক বেলা খেয়ে থাকতে হয় তাদের। নিজের ভবিষ্যত স্বপ্ন সম্পর্কে আবুল কালাম জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট লেগে সুচিকিৎসার অভাবে আমার বাবা মারাগেছে। তাই সম্ভব হলে আমি চিকিৎসক হতে চাই।
ছাত্রলীগ নেতা আবুল কালামের এই নির্মম কষ্টের কথা গুলো জানার পর, আমরা আজিজনগর ছাত্রলীগ আর ঘরে বসে থাকতে পারিনি, তার লেখা পড়া চালিয়ে নেয়ার জন্য বিভিন্ন মহলে সহযোগীতা চেয়েছি আমরা, আমাদের ডাকে সাড়াদিয়ে আজিজনগর যুব কল্যাণ সমবায় সমিতি তাকে নবম শ্রেণীতে ভর্তি করার উদ্যেগ গ্রহন করেন, আজ তাকে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে ভর্তি করিয়ে দেন ও ভর্তি সংক্রান্ত সকল খরচ বহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, যুবকল্যাণ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভূইয়া, সহসভাপতি ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, আজিজনগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, যুগ্নসম্পাদক ফারুক হোসেন, আজিজনগর ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, বান্দরবান জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আফজাল হোসেন জয়, আজিজনগর ছাত্রলীগের অাহবায়ক নুরুল আলম রাজা এবং আজিজনগর এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।