২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

গনমাধ্যম ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ব্যাবস্থা: জাহিদ হাসান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গণমাধ্যম ভালো কাজ করছে। কিন্তু কিছু ভুয়া নিউজও দেওয়া হচ্ছে। তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করছেন এবং আমাদের কাজকে ব্যাহত করছেন তাদের আমরা মেনে নিতে পারি না। সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে।’

শুক্রবার (৩ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে সংযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘পরীক্ষা করাতে দোষ বা সামাজিক বাধা নেই। আর পরীক্ষা করালেই করোনাভাইরাসকে চিহ্নিত করে ধীরে ধীরে একে নির্মূল করে যাবে।’

সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন, অধিদফতরের মহাপরিলক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো কাজ করছেন। দুঃখের বিষয় বিভিন্ন মিডিয়াতে অনেক রকমের প্রচারণা, ভুয়া নিউজ দেওয়া হচ্ছে। তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, যারা এই কাজটি করছেন তারা ঠিক করছেন না। পজিটিভ নিউজ করবেন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যাবে সে ধরনের তথ্য দিয়ে নিউজ করবেন।’

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, ‘লক্ষ্য করছি কিছু প্রাইভেট হাসপাতালে কাজ কম হচ্ছে। ক্লিনিক ও চেম্বারগুলো অনেকাংশ বন্ধ রয়েছে। কিন্তু এই সময় পিছপা হওয়াটা যুক্তিসংগত নয়। মানুষকে সেবা দিন। যারা কাজগুলো করছেন না পরবর্তী তাদের বিষয়ে ব্যবস্থা নিতে আমরা পিছ পা হবো না।’

সূত্রঃ বাংলা ট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।