৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

গত জুন মাসে উখিয়ায় ৩লাখ ১৯হাজার ২৭৬ পিস ইয়াবা উদ্ধার

কনক বড়ুয়া, নিউজরুমঃ

প্রতিদিন উখিয়ার কোন না কোন পয়েন্ট দিয়ে আসছে মরণ নেশা ইয়াবা। ইয়াবা কারবারিরা সীমান্তে বিভিন্নভাবে ইয়াবা আনার পথ পরিবর্তন করেছে। স্থল থেকে সমুদ্রপথে উখিয়ার বিভিন্ন রুটে ইয়াবা আসছে। যে কোনভাবে ইয়াবা ও সকল ধরণের মাদকদ্রব্য আসা বন্ধ করতে উখিয়ার বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উখিয়ায় গত জুন মাসে বিপুল পরিমানে মাদকদ্রব্য তথা ইয়াবা উদ্ধার করেছে উখিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

গত জুন মাসে ৩ লাখ ১৯ হাজার ২৭৬ পিস ইয়াবা উদ্ধার করেছেন উখিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা। এসময় ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অপরাধে ২২ জনকে আটক এবং ১৭ টি মামলা রুজু হয়েছে উখিয়া থানায়।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য প্রিয়নিউজ২৪ ডটকমকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

তিনি আরো বলেন, “বৈশ্বিক মহামারী করোনা ক্রান্তিকালে মিয়ানমার থেকে ইয়াবা পাচার বন্ধে আমরা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে। ইয়াবার চালান দেশে প্রবেশ করছে এটি অস্বীকার করার মত কিছুই নেই। প্রতিদিন কোন না কোন সংস্থার হাতে ধরা পড়ছে ইয়াবার চালান। আমরা চাই যে কোন উপায়ে ইয়াবা পাচার বন্ধ হউক। “ইয়াবা ও অনুপ্রবেশ ঠেকাতে উখিয়ার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসাবে প্রতিদিন ইয়াবা বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে সীমান্তের বিভিন্ন পয়েন্টে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।