২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

গণতন্ত্র ও নির্বাচন একমাত্র সমাধান: ফখরুল

গণতন্ত্র ও নির্বাচন সব সমস্যার একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। তাহলেই কেবল সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হচ্ছে। ইতিহাস সাক্ষী। জনগণের কাছে একদিন এর জবাব দিতে হবে।’

৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেওযা সম্পর্কে ফখরুল বলেন,‘ দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে সমাবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু আওয়ামী লীগ কাউন্সিল করে, এমন কি এরশাদের জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওযা হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি পর থেকে এই পর্যন্ত ৭বার অনুমতি চেয়ে আমরা তা পাইনি।’

ভারত থেকে ১৮টি কুকুর আমদানি করা হয়েছে এমনটা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সীমান্ত পাহারা দেওয়ার জন্য ভারত থেকে প্রশিক্ষিত কুকুর আনা হয়েছে এটা ভাল কথা। কিন্তু সীমান্তে যখন প্রতিনিয়তই হত্যা হচ্ছে তখন এই সরকার কথা বলে না।’

বিএনপির শক্তিশালী সমর্থন রয়েছে এমন বক্তব্য দেয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান তিনি।

ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে বলেন, ‘ আমি ভাল মন্দ বলতে চাই। ইসলামী ব্যাংক এমন কি সমস্যা তৈরি করেছে যার জন্য তাদের পরিচালনা পর্ষদকে নতুন করে গঠন করতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধূরী, আতাউর রহমান ঢালী, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।