৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

‘খেলাধুলার মধ্য দিয়ে জঙ্গিবাদ ও মাদককে প্রতিহত করার আহবান’

15
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় সম্পৃক্ত থেকে জঙ্গিবাদ ও মাদক নামের ক্যানসার প্রতিহত করার আহবান জানিয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আইন বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক নাঈম আলিমুল হায়দার। বুধবার ২৩ নভেম্বর সকালে কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ল প্রিমিয়ার লীগ (এলপিএল) ক্রিকেট ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে ক্রিকেট একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও এ খেলাটি তরুণ প্রজন্মের কাছে খুবই উপভোগ্য। খেলা মানুষকে শৃঙ্খলা শেখায়। ক্রিকেটের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের পরিচিতি ও সুনাম বহুগুণে বেড়েছে। বিশেষ করে তরুণ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা খেলাধুলায় সম্পৃক্ত থাকলে মাদক নামের ক্যানসার ও জঙ্গিবাদ থেকে অবশ্যই রেহায় পাওয়া সম্ভব।
আইন বিভাগের উদ্যোগে আয়োজিত এই টুর্ণামেন্টে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৮৪জন খেলোয়াড় ছয়টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। আইন বিভাগ প্রধানের পাশাপাশি শিক্ষক মোঃ জিয়াউল হক, মিনহাজ উদ্দিন, মাইসোমা সুলতানা ও সায়িদা তালুকদার রাহি এ ছয়টি দলের কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী খেলায় নাঈম এ দল জিয়া এফ দলকে ১১ রানের ব্যবধানে হারিয়েছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রাশেদ। দিনের অন্য খেলায় নাঈম বি দল মাইসোমা সি দলকে ৩ ইউকেটের ব্যবধানে পরাস্ত করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছে মঈন উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।