৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

খুরুশকুল মনুপাড়ায় গুড়িয়ে দেয়া হয়েছে ইয়াবা সহ মাদক সেবনের অাস্তানা

kuruskul-pic-01
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মনুপাড়ায় ইয়াবা সহ মাদক সেবনের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। ১৫ নভেম্বর বিকাল ৩ টার দিকে খুরুশকুল ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন জসিম ইউপি সদস্য, দফাদার, চকিদার ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এ অভিযান চালায়। চিহ্নীত কিছু মাদক ব্যবসায়ী ও সেবনকারী মনুপাড়ায় আস্তানা গড়ে নানা অপকর্ম সহ এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছিল। এতে এসব অপকর্ম বন্ধে মনুপাড়ার সর্বস্থরের জনসাধারণের দেয়া স্বারকলীপির পরিপেক্কিতে এ উদ্বোগ নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান-১ মোরশেদ আলম কাজল, সংরক্ষিত মহিলা সদস্য বুলবুল আক্তার, সুফিয়া নুর ও সাজেদা বেগম, ইউপি সদস্য যথাক্রমে- শফিউল আলম, এহতেশামুল হক জওজান, মাখন চন্দ্র দে, জয় বর্ধন দে, মোঃ সোহেল, রিয়াজ উদ্দিন মিনু, আবু মোঃ জাহেদ উদ্দিন চৌং, শেখ কামাল, জেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি শাহজাহান ছিদ্দিকী, খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সরওয়ার আলম, আওয়ামীলীগ নেতা মুফিজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌং, মনুপাড়ার সর্বস্থরের জনসাধারণ, খুরুশকুলের বিভিন্ন এলাকার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, দফাদার ও চকিদাররা।
ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম জানান, ‘মনুপাড়ার সর্বস্থরের জনসাধারণের দেয়া স্বারকলীপির পরিপেক্ষিতে এ অভিযান চালানো হয়। মাদক সেবনের আস্তানা গুড়িয়ে দেয়ার ফলে মনুপাড়ার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে আসে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাদের দাবী, ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।