১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

খুব শীঘ্রই বিয়ে করতে চান আলিয়া

তাড়াতাড়ি বিয়ে করতে চান বলিউডের হালের সেনসেশন আলিয়া ভাট। লক্ষ ভক্তের মন ভেঙ্গে গেছে আলিয়ার এমন ইচ্ছের কথা শুনে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষৎকারে আলিয়া ভাট বলেছেন, বলিউডের ট্রেন্ড ভেঙে তাড়াতাড়ি বিয়ে করতে চান তিনি। এতে নাকি ক্যারিয়ারও অনেক সহজ হবে। কিন্তু কবে এবং কাকে বিয়ে করছেন সে কথা কৌশলে এড়িয়ে গিয়েছেন মহেশ ভাট কন্যা।

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন আলিয়া। দিন কয়েক আগে ব্রেকআপের খবর রটেছিল বটে। তবে গোয়ায় প্রাইভেট বার্থডে পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে দেখা গেছে আলিয়াকে। এছাড়াও একাধিক বার আলিয়া–সিদ্ধার্থকে দেখা গেছে ডেটিংয়ে। এছাড়াও বলিউড টাউনে বেশ জনপ্রিয় এই জুটি।

আপাতত বলিউডের নতুন তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন আলিয়া। হঠাৎ করে বিয়ে করলে ক্যারিয়ার থমকে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। কিন্তু তাতে আমল দিতে রাজি নন তিনি। তাড়াতাড়ি বিয়ে করলে সম্পর্ক অনেক সহজ হয়। এতে ক্যারিয়ারের কোনও ক্ষতি হয় না বলে দাবি করেছেন আলিয়া।

যদিও সিদ্ধার্থ কিন্তু অন্য মতে বিশ্বাসী। তার মতে ‘‌বিয়ে মানে শুধু একটা নাম দেওয়া। এর বাইরে আর কিছু নয়। যখন সন্তান চাই বলে মনে হবে তখনই বিয়ে করা উচিত। ’‌ এখন সিদ্ধার্থ রাজি হবেন কিনা আলিয়ার ইচ্ছাতে সেটা সময়ই বলে দেবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।