মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

খুনিয়াপালংয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালংয়ের রাবেতা এলাকায় ট্রাকের ধাক্কায় মিনি পিকআপের দুই যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে রাবেতা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
নিহতরা হলেন- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়াপালং গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে মাহমুদুল হক (৩৫) ও মহেশখালি উপজেলার বড় খন্দকারপাড়া এলাকার বশির আহমদের ছেলে বাদশা মিয়া (৩৪)। আহতদেও নাম জানা সম্ভব হয়নি।
রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক মুজাহিদুল ইসলাম ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হওয়ার সত্যতা নিশ্চত করেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দূর্ঘটনা কবলিত যানবাহন দুইটি টেকনাফের দিকে যাচ্ছিল।

নিহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন