২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

খুনিয়া পালংয়ে শহীদ এটিএম জাফর আলম মাল্টি ডিসিপ্লিন একাডেমির শুভ উদ্বোধন

হামীম ফরহাদ সায়েম: 

রামুর খুনিয়া পালং ইউনিয়নে শহীদ এটিএম জাফর আলম মাল্টি ডিসিপ্লিন একাডেমির শুভ উদ্বোধন হয়েছে।

৫ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘঠিকায় শহিদ এটিএম জাফর আলম মাল্টি ডিসিপ্লিন একাডেমির ট্রেড প্রশিক্ষণ ল্যাবের উদ্বোধন ও ভবনের চলমান বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রণয় চাকমা, শহীদ এটিএম জাফর আলমের ছোট ভাই ৩নং হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ আলম, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ রেঞ্জ কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

এসময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন আশা করি অচিরেই এই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানটি দক্ষ, কর্মমুখী জনশক্তি গঠনের মাধ্যমে কক্সবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।