মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

খুনিয়া পালংয়ে আবদুল হক কোম্পানীর হাতে সংখ্যালঘু নির্যাতিত!

শেয়ার করুন

রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নে বিচারের নামে ডেকে নিয়ে উখিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন শর্মা ও হলদিয়া পালং ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আপন শর্মার উপর বর্বরোচিত হামলা চালিয়েছে আবদুল হক কোম্পানী এক ব্যক্তি। গতকাল আবদুল হক কোম্পানীর বাসায় নির্মম এই নির্যাতন চালান বলে অভিযোগে প্রকাশ।

মাস খানেক আগের আবদুল হক কোম্পানীর একটি টমটম দূর্ঘটনার মিমাংসা করতে বিচারের নামে নিজ বাসায় ডেকে নিয়ে যায় আবদুল হক কোম্পানী। সুমন শর্মা ও আপন শর্মা উপস্থিত হলে কিছু বুঝে উঠার আগেই লাঠি দিয়ে আকস্মিক মারধর শুরু করে।

এই ঘটনায় নিন্দা জানিয়েছে উখিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সদস্যরা। তারা এই নক্কার জনক হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

এই ব্যাপারে সংখ্যালঘু নির্যাতনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন সাবেক ছাত্রলীগনেতা আপন শর্মা।

এ ব্যাপারে আবদুল হক কোম্পানীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন